LATEST
Tragedy shadows NZ dragonboaters’ quest for gold at Pan Pacific Games Council turned up at my place to dig a dirt moat and chop down beloved trees. But I got my revenge Dietitian Susie Burrell dishes on dairy Typo’s sexualised Christmas ornaments prompt parent to question children’s exposure All Blacks v Wales: Fehi Fineanganofo gets chance to claim Will Jordan’s wing spot মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় যত টাকা নির্ধারণ কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড Sandpaper scandal: Australia captain Pat Cummins addresses media after Khawaja allegations
National

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসন জড়িত বলে এনসিপির নেতা নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, জুলাই নিয়ে কটূক্তি করা এখন পর্যন্ত কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে এ ধরনের বক্তব্যকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. জাহেদ উর রহমান বলেন, সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নাহিদ ইসলামের মন্তব্য একটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের বিষয়ে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি। ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্য এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে কটূক্তির ঘটনা ঘটছে, যা অপ্রত্যাশিত। তবে বর্তমানে জুলাই নিয়ে কটূক্তি করা কোনো ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এটি ফৌজদারি অপরাধ হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

More in National

View all

Latest news