চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ঢাকা-খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট রুটের বাস মালিকরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বলে বাস মালিকদের সূত্রে জানা গেছে।
মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনে আগের ভাড়ার সঙ্গে যাত্রীপ্রতি ৫০ টাকা যোগ করার কথা রয়েছে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত এই বাড়তি ভাড়া আদায় করা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বিভিন্ন স্থানে বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বিরোধের আশঙ্কা রয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
