LATEST
অনুসন্ধানের আগে আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল The new Paris block: How Chanel is betting big on Australia জাতীয় কর্মশালায় ৩৬ পৌর কর্মকর্তা অনুপস্থিত, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা New Zealand among 40 countries to cut fossil fuel emissions while growing their economies ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’, তবে অবরোধ চলবে স্বস্তি শেষ, বাড়ল অপরিশোধিত তেলের দাম
Top News

ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’, তবে অবরোধ চলবে

ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’, তবে অবরোধ চলবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১১ নভেম্বর-ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ চালু রাখার কথা জানিয়েছেন তিনি। পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের।

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত স্থিতাবস্থা বজায় রাখছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ এবং ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম অব্যাহত থাকবে।

কাতারের প্রধানমন্ত্রী বৈঠকটিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।

তবে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান চান। তবে ইরান জোর করে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়া মেনে নেবে না।

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত তহবিল মুক্ত করা, হরমুজ প্রণালির নতুন নৌপথের স্বীকৃতি দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দেয়।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’, তবে অবরোধ চলবে first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news