<![CDATA[
আসন্ন পবিত্র ঈদযাত্রায় বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট আগামী শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রয় করা হবে। তবে বিশৃঙ্খলা এড়াতে ঢালাওভাবে টিকিট বিক্রি না করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের টিকিট। এভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।
একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি যাত্রার টিকেট।
বিস্তারিত আসছে…
]]>



