ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি | চ্যানেল আই অনলাইন

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি | চ্যানেল আই অনলাইন

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

এই বিষয়ে বৃহস্পতিবার ২ জুলাই ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশ অনুযায়ী, সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবির রমনা জোনে এবং লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।

একই আদেশে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবির পল্লবী জোনে এবং ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগের প্রশিক্ষণ শাখায় বদলি করা হয়েছে।