নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৪ জন পুরুষ এবং ৫৮৯ জন নারী। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৫৩ জন ২১-২৫ বছর বয়সী। বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগের (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ছাড়া) হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর পরেই আছে খুলনা বিভাগ, ২৯০ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রাম বিভাগে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, বরিশালে ১৫৯, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩১১ জন (৬২ দশমিক ৫ শতাংশ) এবং নারী ২০ হাজার ৬১১ জন (৩৭ দশমিক ৫ শতাংশ)। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে নারী ৮৬ জন (৫২ দশমিক ৪ শতাংশ) ও পুরুষ ৭৮ জন (৪৭ দশমিক ৬ শতাংশ)।


