বিমানের টিকিটে ছাড়
দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের বিমান টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটির বিপণন প্রতিনিধি নাহিদ রুম্মন বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের টিকিটে এই অফারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ ছাড়া সিলেট ও সৈয়দপুরের টিকিটেও সুবিধা রয়েছে।
বাংলাদেশ বিমান ব্যাংকক, কলকাতা, করাচি, দিল্লিসহ সাতটি আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
উত্তরা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলায় আসেন প্রযুক্তিপ্রতিষ্ঠানে কর্মরত আবদুল কাইয়ূম। তিনি জানান, চীন ভ্রমণের পরিকল্পনা করছেন। তাই তিনি বিভিন্ন ট্যুর প্যাকেজ ও টিকিট সম্পর্কে খোঁজ নিতে এসেছেন।
বিদেশ ভ্রমণেও অফার
দেশের পাশাপাশি বিদেশ ভ্রমণের জন্যও বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
কুয়ালালামপুরে দুই রাত তিন দিনের প্যাকেজ নিয়ে মেলায় এসেছে ট্যুরিজম উইন্ডো। টিকিট ছাড়া এ প্যাকেজের খরচ ১৫ হাজার টাকা থেকে শুরু। চার রাতের প্যাকেজের খরচ ২৮ হাজার টাকা।


