ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামপুরার বনশ্রীতে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পুলিশ বলছে, শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা। ধারনা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ‘আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসা’র বাথরুম থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ (১০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। শিশুটি মাদ্রাসায় থাকতো এবং হিফজ বিভাগে পড়াশোনা করতো।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায়। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার (২০ মে) সকালে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মনে হলেও সুরতহালে শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা পরিলক্ষিত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে সে বলাৎকারের শিকার হয়েছিলো এবং বলাৎকারের পর আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পুলিশ জানিয়েছে, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। মৃতের বাবা প্রবাসে থাকেন। ওই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রবাসে থাকা মৃতের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বলেও পুলিশ নিশ্চিত করেছে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google