ঢাকা: ঢাকায় ২০২৭ সালে সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
এ ছাড়া পররাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় ২০২৭ সালে ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
The post ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.