১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন সোর্স প্রযুক্তির শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের ব্যবহারকারী, উদ্যোক্তা, অংশীদার ও বিশেষজ্ঞ তথা মুডল সম্প্রদায়ের সম্মেলন মুডলমুট। দেশে মুডলের অংশীদার ব্রেইন স্টেশন আয়োজিত এই সম্মেলনে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর মুডলমুট হলেও বাংলাদেশ এবারই প্রথম এই বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে যাচ্ছে। বার্সেলোনা, এডিনবরা, মেলবোর্ন কিংবা মেক্সিকো সিটির মতো শহরের পর এবার ঢাকাতেও এই আন্তর্জাতিক আয়োজন হচ্ছে।




