LATEST
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর, পরীক্ষকদের গাফিলতি পেলে ব্যবস্থা নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায় Powerful new weight-loss drug may also ease knee pain, major study finds ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাকবিতণ্ডা, কী ঘটেছিল ফোনালাপে? হোয়াইট হাউস ছাড়ার আগেই কিউবা নিয়ে চূড়ান্ত ফয়সালা করতে চান ট্রাম্প, সামরিক শক্তি প্রয়োগের হুংকার বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক সেবায় বিপর্যয়, বিপাকে ব্যবহারকারীরা Rugby League World Cup final: Kiwis bank on making more Brisbane history against Kangaroos
Top News

ঢাকার ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখল সরাতে ডিএমপির কড়া নির্দেশ – DesheBideshe

ঢাকার ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখল সরাতে ডিএমপির কড়া নির্দেশ – DesheBideshe

ঢাকা, ২৩ মার্চ – রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় খাবারের রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার চুলা, বার্নার, হাঁড়িপাতিল ও গ্রিল মেশিন বসাচ্ছে।

অন্যদিকে, মোটর ওয়ার্কশপগুলো টায়ার ও যন্ত্রপাতি সড়কে রেখে কাজ করছে, এমনকি কোথাও কোথাও রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। এছাড়া পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোও পণ্য প্রদর্শনের জন্য ফুটপাত ব্যবহার করছে। ডিএমপি আরও উল্লেখ করেছে, এসব কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এই অবস্থায় জনস্বার্থে সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যথায়, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সামারি ট্রায়াল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

এ এম/ ২৩ মার্চ ২০২৬



More in Top News

View all

Latest news