LATEST
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Global Agriculture Unmanned Aerial Vehicle (UAV) Market Report 2026 | Capitalize on 16.7% CAGR as DJI, Yamaha, XAG, Trimble, and Quantum-Systems Accelerate Autonomous Spraying চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ অষ্টম শ্রেণির ছাত্রী মিশুর প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় মাতারবাড়ী হবে দক্ষিণ কোরিয়ার ‘উলসানের’ মতো এনার্জি হাব! বিশাল বিনিয়োগ নিয়ে আসছে এসকে গ্রুপ এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট
Business

তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু

তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু

তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে পাঁচটি জাহাজ দ্বীপটির উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে ছিলেন ১ হাজার ৮৭০ জন পর্যটক। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো যাত্রা শুরু করে। বেলা সাড়ে ৩টায় সেন্ট মার্টিনে আটকে থাকা আট শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশে ফিরবে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকা পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৬৮০ জন ১৬টি কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে আট শতাধিক পর্যটক দ্বীপে আটকে ছিলেন। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে পাঁচটি জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন। বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এদিকে জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তিনি বলেন, তিন দিন ধরে পর্যটকেরা ফেরার জন্য আকুতি জানাচ্ছিলেন। জাহাজ চলাচল শুরু হওয়ায় এখন তারা স্বস্তি প্রকাশ করছেন।  

More in Business

View all

Latest news