LATEST
ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট বিকিনি ছেড়ে ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহি কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ Nvidia board reinstates Jensen Huang as CEO and president after affairs scandal কচুয়ায় নলুয়া সপ্রাবি সভাপতি সাহাদাত হোসেন মাষ্টার বাংলাদেশের ভারত সফর নিয়ে বিসিবি-বিসিসিআইয়ের আলোচনা অব্যাহত মোদি-বালেন বৈঠকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ
Current Affairs

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলিতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কী বিষয় নিয়ে এবং কারা এ সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

More in Current Affairs

View all

Latest news