
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের থাকার মেয়াদ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে। নতুন এই নিয়ম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ট্রাভেল এক প্রতিবেদনে জানায় , থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৩১ আগস্ট রয়্যাল গেজেটে নতুন নিয়মটি প্রকাশ করেছে। এর আওতায় ভারতসহ ৬০টি দেশ ও অঞ্চলের নাগরিকরা পর্যটনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। তবে একটানা সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা থাইল্যান্ডে যাওয়ার আগে পর্যটন ভিসা না নিয়েই প্রবেশ করতে পারবেন। তবে ৩০ দিনের বেশি থাকার পরিকল্পনা থাকলে উপযুক্ত ভিসা নিতে হবে অথবা অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদিত অন্য কোনো ব্যবস্থা ব্যবহার করতে হবে।
১৫ সেপ্টেম্বরের পর থাইল্যান্ডে দীর্ঘ ছুটির পরিকল্পনা করা পর্যটকদের ভ্রমণের আগে প্রয়োজনীয় ভিসা বা অনুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে নতুন নিয়ম শুধু আকাশপথে থাইল্যান্ডে প্রবেশকারীদের জন্য নয়, স্থলসীমান্ত দিয়ে প্রবেশকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্থলসীমান্ত দিয়ে ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রে একজন পর্যটক বছরে সর্বোচ্চ দুইবার এই সুবিধা নিতে পারবেন।
নতুন সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডের জনপ্রিয় ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কিছুটা কঠোর হলো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন

