দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের।
সাদমান ইসলাম অনিক ইনজুরির কারণে ছিটক গেল স্কোয়াডে জায়গা পান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা রবিন। প্রথমবারের মতো জাতীয় দলের হয়েও খেলতে নামলেন তরুণ ওপেনার।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পান ২২ বছর বয়সী রবিন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে তাঁর রান এক হাজারের বেশি, গড় ৩৩.৬৭। চলতি এনসিএলে একটি ডাবল সেঞ্চুরিসহ ধারাবাহিক ভালো খেলে ছিলেন লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাংলাদেশের জন্য সিরিজটি সহজ হওয়ার কথা নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই হতাশার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ কন্ডিশনও মোকাবিলা করতে হবে টাইগারদের। তবে বাংলাদেশের ফর্মে থাকা পেস আক্রমণ দক্ষিণ আফ্রিকায় ভালো করবেন বলে প্রত্যাশা অনেকের।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট হচ্ছে জোহানেসবার্গে ১৫ থেকে ১৯ নভেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ নভেম্বর শুরু হবে সেঞ্চুরিয়নে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
The post দক্ষিণ আফ্রিকায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.