দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত, মরদেহ ফেরাতে সহযোগিতা চায় পরিবার – DesheBideshe

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত, মরদেহ ফেরাতে সহযোগিতা চায় পরিবার – DesheBideshe


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত, মরদেহ ফেরাতে সহযোগিতা চায় পরিবার – DesheBideshe
নোয়াখালীর যুবক

কেপ টাউন,২৬ অক্টোবর-দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান রুবেল। সেখানে তিনি তাঁর ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দেশে রুবেলের স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারি সহযোগিতা চাওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬