গাজা যুদ্ধের সময়ও সার্বিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তবে একই সময়ে দেশটি জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আবার ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলে সার্বিয়ার অস্ত্র পাঠানোর খবরও প্রকাশিত হয়েছে।
সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিস আদর্শিক নেতা নন; বরং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তিনি দেশটির পররাষ্ট্রনীতি বদলেছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিনি ইসরায়েলি লবির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে ধারণা করা হয়।
ফলে ব্রাজিলে ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত লুলার জয় এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ভুচিসের পরাজয়—দুটি ভিন্ন দেশের দুই নির্বাচনী ফল হলেও দুটিই আন্তর্জাতিক রাজনীতির বর্তমান টানাপোড়েনের ভিন্ন দুটি ছবি সামনে এনেছে।




