দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের | চ্যানেল আই অনলাইন

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের | চ্যানেল আই অনলাইন

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স্যুট ফ্যাক্টরি বাংলাদেশে, আদমজি রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ইউনিভার্সেল মেনজওয়্যার লিমিডেট। অনন্ত গ্রুপের সহযোগি এই প্রতিষ্ঠান বছরে ৪২ লাখ পিস স্যুট রপ্তানী করে। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির জানিয়েছেন, কেবল মেনজ ফর্মাল ওয়্যার রপ্তানী থেকেই আয় ১২ কোটি ডলারের সমান যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা। গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ইউরোপসহ বিভিন্ন দেশের দক্ষ জনবল নিয়ে ১৬ বছর আগে শুরু করা ফ্যাক্টরি থেকে উচ্চমূল্যের এই পোশাক বানানোর কারিগরি জ্ঞান শিখে গেছেন বাংলাদেশের কর্মীরাও। রিজভী নেওয়াজের রিপোর্ট।