দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত | বাংলাদেশ

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত | বাংলাদেশ

<![CDATA[

দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল সড়কে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও দুজন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় টার্মিনাল সংলগ্ন মৈত্রী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-মঙ্গল মুর্মু (৬৮) এবং তার স্ত্রী মালতি হাসদা (৫০)। তাদের বাড়ি পার্বতীপুর বাজারে।

আরও পড়ুন: পঞ্চগড়ে কার্ভাডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

কোতোয়ালি থানার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মির্জাপুর বাস টার্মিনাল সড়কে তিনজন যাত্রী নিয়ে ইজিবাইকটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে আসার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী কনকর্ড বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঙ্গল ও মালতিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে।

এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তানভিরুল ইসলাম।

]]>