শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবায় চ্যাম্পিয়ন ওয়ারিসা | খেলা

শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবায় চ্যাম্পিয়ন ওয়ারিসা | খেলা

<![CDATA[

শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮ বিভাগে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারিসা হায়দার। ঢাকার ডন বস্কো স্কুলের দ্বিতীয় শ্রেণীর এই ছাত্রী দুটি খেলায় দ্বিতীয় এবং চতুর্থ হলেও শেষের তিন ম্যাচে পরপর তিনটি জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে গত ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। যেখানে অনূর্ধ্ব-৮ বিভাগ ছাড়াও অনূর্ধ্ব-১০, ১২, ১৬, ১৮ পর্যায়ের খেলা হয়।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: জাতীয় হকি দলে বিভেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ম্যানেজার

২০২২ সালে মাত্র ৬ বছর বয়সে ওয়ারিসা হায়দারের দাবায় হাতেখড়ি হয়। ওই বছরের এপ্রিলে সে দাবা ক্যারিয়ার শুরু করে এবং প্রথম স্ট্যান্ডার্ড টুর্নামেন্টেই ইন্টারন্যাশনাল এফআইডিই রেটিং অর্জন করতে সক্ষম হয়। একই বছরের জুলাইয়ে ওয়ারিসা এক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদের সঙ্গে ড্র করেছিল। এছাড়াও সে অনেক আন্তর্জাতিক রেটেড দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কার, পদক অর্জন করেছে।

]]>