দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল – DesheBideshe

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল – DesheBideshe


দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল – DesheBideshe

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে।

এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবারও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বন্দরগুলোতে একই ধরনের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬