‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ দেখার সুযোগ! | চ্যানেল আই অনলাইন

‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ দেখার সুযোগ! | চ্যানেল আই অনলাইন

ঢাকার দর্শকদের জন্য এলো প্রামাণ্যচিত্র নির্মাতা আমীরুল আরহাম-এর আলোচিত চলচ্চিত্র ‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ দেখার সুযোগ। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর-এ অনুষ্ঠিত হবে এই প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী।

প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন নির্মাতা। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, গবেষণা ও বিষয়বস্তু নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।

‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের একটি ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা দেখা যায়। ইতিহাসের জটিল ও সংবেদনশীল অধ্যায়কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার কারণে চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা আমীরুল আরহাম দীর্ঘদিন ধরে প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে ইতিহাস, সমাজ ও সমকালীন বাস্তবতাকে তুলে ধরছেন। তাঁর কাজ আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও স্বীকৃত হয়েছে।

চলচ্চিত্রপ্রেমী ও আগ্রহী দর্শকদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকলেও আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে এলে আগে প্রবেশের সুযোগ দেওয়া হবে।