LATEST
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত মিরাজ কেন সেঞ্চুরিয়নে ছিলেন না, ব্যাখ্যা দিলেন শান্ত The ICPO Theranostics Virtual Summit 2026 demonstrated the power of international collaboration to advance Theranostics care for patients worldwide নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও সংসদের কাছে নারী সংগঠনগুলোর ৬ দাবি গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি ১৭ হাজার টাকা নিম্নতম মজুরির পর ফের বৈঠকে মজুরি বোর্ড! বৃহস্পতিবার পঞ্চম সভা
Districts News Updates

ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে দাফন করা হয়েছে জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ও সহকর্মীদের মধ্যে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে বিকেল চারটার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি রাজাপুরে পৌঁছায়।

বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যান সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। তিনি ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান।

More in Districts News Updates

View all

Latest news