LATEST
US judge rejects BBC bid to dismiss Trump defamation suit কলকাতা-মুম্বাইগামী বিমানে ছিনতাইয়ের হুমকি, উড্ডয়নের আগে রানওয়ে থেকে সরানো হলো কেন গাজা সীমান্তে ফর্মুলা ওয়ানে সাতবারের চ্যাম্পিয়ন হ্যামিল্টন তুরস্কে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে যোগ্যতায় অস্কারের পথে ‘রামায়ণ’ বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বিয়ে, উড়ে গেলেন রজনী-স্ট্যালিনরা
Showbiz

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী | চ্যানেল আই অনলাইন

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তার বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাব আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে।

অনুষ্ঠানে সুমনা চ্যাটার্জী কাজী নজরুল ইসলামের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান পরিবেশন করবেন।

আসামের শিলচরে জন্মগ্রহণকারী সুমনা চ্যাটার্জী শৈশব থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত। তার সঙ্গীতজীবনের হাতেখড়ি হয় পারিবারিক পরিবেশে। পরবর্তীতে তিনি কলকাতায় এসে প্রখ্যাত সঙ্গীতগুরুদের কাছে তালিম গ্রহণ করেন এবং নজরুল সঙ্গীত, আধুনিক বাংলা গান ও বাংলা চলচ্চিত্রের গানে নিজস্ব স্বকীয়তা গড়ে তোলেন।

২০০৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, মঞ্চানুষ্ঠান এবং আন্তর্জাতিক পরিবেশনায় নিয়মিত অংশগ্রহণ করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন। সুর, কণ্ঠের মাধুর্য ও আবেগঘন পরিবেশনার জন্য তিনি দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

আর্টিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি ও বাংলা গানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

More in Showbiz

View all

Latest news