নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার ভয়ে তালাতকে আমরা মোটরসাইকেল কিনতে বারণ করেছিলাম। তাই আমাদের না জানিয়েই সে তার বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিল। নতুন মোটরসাইকেল নিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটল।’ তিনি বলেন, ‘তালাত ও ওমর খুব ভালো বন্ধু ছিল। দুজন একসঙ্গে চাকরিও করত। একসঙ্গেই দুজনের মৃত্যু হলো।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।