১৮ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরছেন রুবেল

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জয়ী হয়ে আলোচিত হয়েছেন জয় চৌধুরী। এই নায়ক এবার ‘সুপার হিউম্যান’ চরিত্র নিয়ে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আর এই সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনায়ক রুবেল।
খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটির নাম ‘ছায়া: দ্য শেডো’। একটি ভাইরাসকে কেন্দ্র করে সিনেমাটির এগিয়ে যাবে। গল্পটা সমসাময়িক, ট্রেন্ডি! আর এতে জয় চৌধুরীর বিপরীতে কলকাতার শ্রাবন্তী অথবা মিমি চক্রবর্তী থাকতে পারেন। বাংলাদেশ থেকেও একজন থাকতে পারেন।
নাম প্রকাশ না করা শর্তে, সিনেমা সংশ্লিষ্ট একজন চ্যানেল আই অনলাইনকে জানান, ২০ অক্টোবর বাংলাদেশের এর শুটিং শুরু হবে, নভেম্বরে দেশের বাইরে টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ঠদের। তাদের চাওয়া, পোস্ট প্রডাকশনের কাজও দেশের বাইরে হবে।
অসংখ্য হিট সিনেমার নায়ক রুবেল পরিচালক হিসেবে ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ মোট ১৬টি সিনেমা পরিচালনা করেছেন। ২০০৮ সালে তিনি সর্বশেষ ‘রক্ত পিপাসা’ বানিয়েছিলেন।
‘ছায়া: দ্য শ্যাডো’ সিনেমার মাধ্যমে ১৮ বছর পর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তিনি। আর রুবেলের পরিচালনায় জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান পাওয়ার’ চরিত্রের মাধ্যমে বড়পর্দায় আসতে যাচ্ছেন।
সিনেমাটি প্রসঙ্গে জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, সবকিছু মোটামুটি চূড়ান্ত হয়েছে। গল্প, কাস্টিং থেকে সবকিছুতে চমক থাকবে। শিগগিরই আপনাদের সবকিছু জানাবো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
