LATEST
গ্র্যামিতে নারীদের দাপট, চমক দেখালেন টেইলর সুইফট OPPO A7 Ultra : আগামী মাসে লঞ্চ হতে চলেছে 12000mAh ব্যাটারিসহ এই স্মার্টফোন, রইল বিস্তারিত বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক ভূরুঙ্গামারীতে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার অফিসার গ্রেড-২ পদমর্যাদায় চাকরি দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত ‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’
Districts News Updates

নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি

নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি

দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে মোনামি লেখেন, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। সেই ভিডিও তিনি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকার মানুষদের কাছে ব্যক্তিগত পোস্টটি নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’

নিজের নাচের বিষয়ে তিনি বলেন, তার বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য – এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।

পোস্টে তিনি আরও লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’

The post নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news