LATEST
বরিশাল বিমানবন্দরে ক্যাবল চুরিতে বাধা, আনসার সদস্যকে কুপিয়ে জখম; আটক-১ Black Caps v India live updates: Second test, day two from Christchurch’s Hagley Oval বরিশালে অচেতন অবস্থায় উদ্ধার যুবকের পরিচয় মিলেছে, সুস্থ আছেন জাহিদ Banco Comercial Português, S.A. informs about Interim report on the transactions conducted under the Share Buy-Back Programme Sycophancy around the All Blacks is off the scale Auckland Santa Parade 2026: Traffic, weather, and what to expect on Sunday Got a weird smell in your home? Check these 17 places where odours like to hide Kenyan starvation cult leader guilty of 123 manslaughter deaths
National

পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা

পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা

রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ও শিক্ষকদের সাথে শিক্ষানুরাগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো.রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
স্থানীয় সাংসদ ড.মো.জালাল উদ্দিনের সহধর্মিণী এবং ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার IEB চেয়ারম্যান ইন্জিনিয়ার শাহনাজ শারমিন রিতা । তিনি বলেন, নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রয়মনেন নেছা মহিলা কলেজের অনেক সুনাম রয়েছে। এ সুনাম আরো বৃদ্ধি করতে হলে শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত ভুমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। কেবল পাঠ্যবই বা অবকাঠামো দিয়ে শিক্ষার মান নিশ্চিত করা যায় না। এর জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সক্রিয় ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সাধারণত শিক্ষার্থীরা দিনের একটি অংশ বিদ্যালয়ে শিক্ষকের তত্ত্বাবধানে এবং বাকি বড় অংশ পরিবারে অভিভাবকের কাছে থাকে। এই তিন পক্ষের সমন্বয় শিক্ষার পরিবেশকে কার্যকর করে তোলে।

প্রধান অতিথি বলেন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ সরকারী করতে ড. জালাল উদ্দিনের মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিনিময়ে চাই মানসম্মত শিক্ষার উন্নয়ন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থর এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, কলেজ গভর্ণিংবডির বিদ্যেৎসাহী সদস্য মো.বিল্লাল হোসেন,সাবেক সদস্য ও মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, কলেজ গভর্ণিংবডির বিদ্যেৎসাহী সদস্য ডাঃ নুর-ই-আলম মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, কলেজের সাবেক সদস্য ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গাজী মো. মনির হোসেন,সহকারী অধ্যাপক জহিরুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য খায়রুল হাসান বেনু,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে কলজের পক্ষ থেকে সম্মাননা অতিথি ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৩ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news