LATEST
ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন Formula 1: Liam Lawson’s true 2026 objective comes into focus at Qatar Grand Prix বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন UFC: Navajo Stirling makes his case for Breakout Fighter of the Year with four knockout wins What every NZ parent should know before posting a picture of their child online An island paradise with sun, beaches and dogs. Too many dogs As he races to unseat Netanyahu, Eisenkot reaches deal with left-wing party
Current Affairs

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ওপর বিধিনিষেধ আরও কঠোর করতে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, রাজ্যে বেআইনিভাবে গরু জবাইয়ের ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নতুন আইন করা হবে। তবে অনুমোদিত কসাইখানায় প্রচলিত আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্যে গোমাতাকে জবাই করতে দেব না।’ কোথাও বেআইনি জবাইয়ের ঘটনা ঘটলে সে বিষয়ে তাঁকে তথ্য দেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে বিতর্কের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত মে মাসেই গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছিল। এবার সেই বিধিনিষেধ কার্যকর করার পাশাপাশি বেআইনি জবাইয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নতুন বিল আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

শুভেন্দু অধিকারী জানান, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে। কোথাও বেআইনি জবাইয়ের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতেই নতুন বিল আনা হচ্ছে।

এর আগে গত ১৩ মে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, গরু, বলদ ও মহিষ জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে সনদ নিতে হবে। এ ক্ষেত্রে পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা কাজ ও প্রজননে অক্ষম হতে হবে। এ ছাড়া নির্ধারিত কসাইখানার বাইরে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করা হয়।

নির্দেশিকা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে ২১ মে কলকাতা হাইকোর্ট ওই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দেয়নি।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

More in Current Affairs

View all

Latest news