LATEST
UFC: Navajo Stirling makes his case for Breakout Fighter of the Year with four knockout wins What every NZ parent should know before posting a picture of their child online An island paradise with sun, beaches and dogs. Too many dogs ফিফায় সাইবার হামলা! কর্মীদের পরিচয় ব্যবহার করে তথ্য হাতিয়ে নিল হ্যাকার গোষ্ঠী End of Day Message রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
Top News

ফিফায় সাইবার হামলা! কর্মীদের পরিচয় ব্যবহার করে তথ্য হাতিয়ে নিল হ্যাকার গোষ্ঠী

ফিফায় সাইবার হামলা! কর্মীদের পরিচয় ব্যবহার করে তথ্য হাতিয়ে নিল হ্যাকার গোষ্ঠী

জুরিখ, ২৭ নভেম্বর – বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA)-এর ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা।

বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা ফিফার নিজস্ব সিস্টেম বা প্রযুক্তিগত ত্রুটি কাজে না লাগিয়ে বরং ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নথিতে প্রবেশ করেছে। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী হামলার দায় স্বীকার করে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরির দাবি করলেও বিশ্লেষণে দেখা গেছে, তা ফিফার মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম।

কীভাবে তথ্য চুরি ও ফিফার প্রতিক্রিয়া

বিবিসি স্পোর্টের তথ্যমতে, এই ঘটনা ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে ঘটেনি; বরং কর্মীদের পরিচয় ব্যবহার করে কৌশলে ভেতরে ঢোকে হ্যাকাররা।

এক বিবৃতিতে ফিফা জানায়, সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। ব্যক্তিগত তথ্য চুরি ও প্রকাশের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিফা বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ও বাস্তব চিত্র

তথ্য চুরির এই ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠলেও ফিফার দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে হয়নি। হ্যাকার গোষ্ঠী ১২ গিগাবাইট তথ্য নেওয়ার দাবি করলেও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে যে, সেই পরিমাণ ফিফার মোট তথ্যের তুলনায় খুবই সামান্য—০.১ শতাংশেরও কম। তবু চুরি হওয়া তথ্যগুলো ঠিক কী এবং তা কীভাবে ব্যবহার হতে পারে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএন/ ২৭ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফিফায় সাইবার হামলা! কর্মীদের পরিচয় ব্যবহার করে তথ্য হাতিয়ে নিল হ্যাকার গোষ্ঠী first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news