পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই টেস্টেই হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা টানা দুটি টেস্ট সিরিজে টাইগারদের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পেলো পাকিস্তান।

সবশেষ বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। এমন সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের এই দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে আমাদের বাঘেরা প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের।’

আরও পড়ুনঃ

দেশের বাজারে কমল সোনার দাম

প্রতিমন্ত্রী ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google