LATEST
কোটি কোটি টাকা চাঁদা দিলেও ভয়ে মুখ খুলছে না কেউ : বিএনপি নেতা মঞ্জু Honda CR-V চলবে শুধু hybrid powertrain-এ কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান All Blacks v Wales: World reacts to New Zealand’s historic loss in Cardiff Microsoft announces service ‘restored’ after international outage কেন বাংলাদেশ দলকে সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ Lyneham Primary School student has her art brought to life in O’Connor bus stop Alex gave me $1000 cash after I met him on Facebook Marketplace. An hour later he asked me if he’d paid me
Districts News Updates

পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনা: পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদফতর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়।

জানা যায়, বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মঞ্জু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

The post পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news