LATEST
বিদ্যুৎ উৎপাদনে তুরস্কের মডেলে এগোতে পারে বাংলাদেশ ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন Puppy blues: Mark Vette on why new owners regret getting a puppy and how to cope Rugby League World Cup final player ratings: Kiwis players falter as Kangaroos rise to the occasion ‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত, মনে করেন আইনসচিব Burnham ‘will consider’ staggered age of consent ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা
Districts News Updates

সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ

সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ

সিরাজগঞ্জ: জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি।

এ সময় তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব ও চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিদের মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এবং দলীয় নেতাকর্মীরা।

The post সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news