সেখানে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানকে র্যাগ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বিজ্ঞান অনুষদের ডিন মো. ফজলুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফার্মেসি বিভাগের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি মেসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর নবীনদের সঙ্গে খারাপ ব্যবহার, দোষত্রুটি খোঁজা ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে একপর্যায়ে মুশফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।




