পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭ তম অবস্থানে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত সূচকে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়।

এবারের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম। আর সব থেকে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের।

তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন ও পাকিস্তানসহ সাতটি দেশের পাসপোর্ট।

একটি দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে।

এবারের তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট বিবেচনায় নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।