<![CDATA[
হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ-সিএনজিচালিত অটোকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার শুটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। যাত্রীবাহী অটোরিকশাটি শুটকি নদীর নির্মাণাধীন ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী নুর জাহান বেগম নিহত হন। অপর গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কুমার দে জানান, নিহতদের মৃতদেহ হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
]]>



