পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘তাঁদেরকে ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)
আল্লাহ–তাআলা ‘উফ’ শব্দ উচ্চারণ করাকেও নিষিদ্ধ করেছেন, যা বিরক্তির সর্বনিম্ন প্রকাশ। যখন এতটুকু কষ্ট দেওয়াও হারাম, তখন উচ্চ স্বরে কথা বলা, ধমক দেওয়া, অপমান করা, গালিগালাজ করা কিংবা রাগ প্রদর্শন করা যে কত বড় অপরাধ, তা সহজেই অনুমেয়।
হাদিস শরিফে এসেছে, এক ব্যক্তি মহানবীকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! আমার সদ্ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি হকদার? তিনি বললেন, ‘তোমার মা।’ সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার মা।’ সে পুনরায় জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার মা।’ সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, ‘তোমার বাবা।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৪৮)




