পুলিশ সপ্তাহ শুরু রোববার, স্থগিত থাকছে পদক প্রদান অনুষ্ঠান – DesheBideshe

পুলিশ সপ্তাহ শুরু রোববার, স্থগিত থাকছে পদক প্রদান অনুষ্ঠান – DesheBideshe


পুলিশ সপ্তাহ শুরু রোববার, স্থগিত থাকছে পদক প্রদান অনুষ্ঠান – DesheBideshe

ঢাকা, ৯ মে – আগামীকাল ১০ মে থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।

চার দিনব্যাপী এই আয়োজনের শুরুতে রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। একই অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।

তবে এবারের পুলিশ সপ্তাহের মূল আকর্ষণ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান অনুষ্ঠানটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, ১০৯টি পদক প্রদানের প্রস্তাব থাকলেও আপাতত তা প্রদান করা হচ্ছে না।

পুলিশ সপ্তাহ শেষ হওয়ার পর পরবর্তী কোনো এক সময়ে সুবিধাজনক দিনে এই পদক বিতরণের আয়োজন করা হবে। ফলে আপাতত পদক ছাড়াই সম্পন্ন হতে যাচ্ছে বার্ষিক এই আয়োজনের উদ্বোধনী পর্ব।

এনএন/ ৯ মে ২০২৬