LATEST
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরিতে বৈঠকে বসছে বোর্ড যুবদলের দু’ দিনের কর্মসূচি ঘোষণা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ হত্যার অভিযোগ ও সর্বোচ্চ শাস্তির দাবি: আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ ফের বসছে মজুরি বোর্ড, আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন উপবৃত্তির আবেদনে এবার দিতে হবে জুলাইযোদ্ধার তথ্য All Blacks contracts: The players who could be heading overseas after the World Cup সকালেই পড়ুন আলোচিত ৫ খবর Australia Parliament backs law imposing massive new fines for big tech
Top News

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

টানা ১২ ঘণ্টা বৈঠক করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে ঠিক করা বর্তমান ন্যূনতম মজুরির পরিমাণ সাড়ে ১২ হাজার টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে ১৭ হাজার টাকার পক্ষে পড়ে চারটি, ১৮ হাজার টাকার পক্ষে বাকি দুটি। এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, ন্যূনতম বা গ্রেড ৪ এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩ এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২ এ নিম্নতম ২০ হাজার টাকা; গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা।বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী, ছবি: সংগৃহীত বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, সর্বনিন্ম গ্রেড চারের ক্ষেত্রে সকলে একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১ এর নিন্মতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২ এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩ এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিন্ম গ্রেড গ্রেড ৪ এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪ এর নিন্মতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় কাজ বন্ধ থাকার খবর প্রতিদিনই আসছে। এরমধ্যেই মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৯ নভেম্বর শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। পরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও দেয়নি। পরে ২৩ নভেম্বর সোমবার তৃতীয় বৈঠকে তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে মালিক পক্ষ। এর আগে তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ওই সময় ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

More in Top News

View all

Latest news