LATEST
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরিতে বৈঠকে বসছে বোর্ড যুবদলের দু’ দিনের কর্মসূচি ঘোষণা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ হত্যার অভিযোগ ও সর্বোচ্চ শাস্তির দাবি: আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ ফের বসছে মজুরি বোর্ড, আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন উপবৃত্তির আবেদনে এবার দিতে হবে জুলাইযোদ্ধার তথ্য All Blacks contracts: The players who could be heading overseas after the World Cup সকালেই পড়ুন আলোচিত ৫ খবর Australia Parliament backs law imposing massive new fines for big tech
Districts News Updates

২ ডিসেম্বর দুই জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ ডিসেম্বর দুই জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। সফরকালে দুই জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ও উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন তিনি।

সফরে যাচ্ছেন

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন।

সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পরে সেখান থেকে কুষ্টিয়ায় যাবেন তিনি। দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে তার।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

সফরের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ২ ডিসেম্বর দুই জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

More in Districts News Updates

View all

Latest news