বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাঁদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
এ পর্যায়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী আগে যে প্রশ্ন জমা পড়ে, সেটিই আগে সুযোগ পায়। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাঁদের অসুবিধা। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


