LATEST
ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন Formula 1: Liam Lawson’s true 2026 objective comes into focus at Qatar Grand Prix বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন UFC: Navajo Stirling makes his case for Breakout Fighter of the Year with four knockout wins What every NZ parent should know before posting a picture of their child online An island paradise with sun, beaches and dogs. Too many dogs As he races to unseat Netanyahu, Eisenkot reaches deal with left-wing party
Current Affairs

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী আহ্বান করা সংলাপে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সব দল একসঙ্গে অংশ নেবে। একইভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আহ্বান করা সংলাপেও জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা ১১ দলীয় জোট জোটবদ্ধভাবেই এই সংলাপে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। আমরা সেখানেও ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে তা জানানো হবে।

সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সংলাপের সূচনা তো আমরাই করেছি, দাওয়াত এখানে কোন মুখ্য বিষয় না। খুব শিগগিরই দিনক্ষণ ঠিক হবে।’ বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় সংলাপের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।

এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। পরওয়ার অভিযোগ করেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’

More in Current Affairs

View all

Latest news