প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও সংবেদনশীল বিভিন্ন বিষয় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এসব ইস্যুর পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে।