LATEST
বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর বিদ্যুৎ উৎপাদনে তুরস্কের মডেলে এগোতে পারে বাংলাদেশ UK TV star Jeremy Edwards says David Walliams ‘sexually humiliated’ him during sketch on stage ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন Puppy blues: Mark Vette on why new owners regret getting a puppy and how to cope Rugby League World Cup final player ratings: Kiwis players falter as Kangaroos rise to the occasion ‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত, মনে করেন আইনসচিব
Current Affairs

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর 

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর 

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌম্যদীপ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। সে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে ছেলেকে শহরের একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সৌম্যদীপের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে, আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার বিষয়ে তারা কিছু জানেন না। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ বা তথ্য জানাননি।

More in Current Affairs

View all

Latest news