LATEST
পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন: ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে উত্তপ্ত মার্কিন রাজনীতি
Current Affairs

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ৭০ জন বাংলাদেশি কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের অংশ হিসেবে নতুন করে তাঁদের মনোনীত করেছে সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে নতুন করে মনোনীত ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে মোট ৪ হাজার ২৯টি অনলাইন আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হননি। ফলে শূন্য পদ পূরণে নতুন করে লটারির মাধ্যমে আরও ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মীদের বিদেশ যাওয়ার খরচের বড় একটি চাপ থেকে মুক্তি মিলবে।

More in Current Affairs

View all

Latest news