LATEST
Black Caps v India live updates: Second test, day one from Christchurch’s Hagley Oval ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন Formula 1: Liam Lawson’s true 2026 objective comes into focus at Qatar Grand Prix বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন UFC: Navajo Stirling makes his case for Breakout Fighter of the Year with four knockout wins What every NZ parent should know before posting a picture of their child online An island paradise with sun, beaches and dogs. Too many dogs
Top News

ফাইনালে শ্রীলঙ্কা, সূর্যবংশীর ভারতের বিদায়

ফাইনালে শ্রীলঙ্কা, সূর্যবংশীর ভারতের বিদায়

এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম সেমিফাইনালে ভারতকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ভর করে তিলক ভার্মার দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। কাতারের দোহায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৫১ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ভারতের সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান। শাহবাজ আহমেদ ৫৪ এবং অধিনায়ক তিলক ভার্মা ৫৩ রান করেন। ওপেনার বৈভব সূর্যবংশী ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। লঙ্কানদের নিপুন ধনঞ্জয়া, রাভিন্দু ফের্নান্দো ও জানিত লিয়ানাগে ২টি করে উইকেট নেন। গারুকা সংকেত ও লাহিরু সামারাকুন নেন একটি করে উইকেট। ৩১৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতে ১৭৪ রান তোলেন তারা। সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুল্লে। ১০৭ বলের ইনিংস ১২টি চার ও ৩টি ছক্কায় সাজান। আরেক ওপেনার সিনেথ জয়াবর্ধনে ৭০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষদিকে নিশান মাদুশকা ৫৮ রানে এবং পবন রত্নায়েকে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ভারতের শাহবাজ আহমেদ ও হর্ষিত রানা একটি করে উইকেট নেন।

More in Top News

View all

Latest news