বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক

রয়টার্স বলছে, ফার্স্ট সিটিজেনসের পাশাপাশি ভ্যালি ন্যাশনাল ব্যাংকও এসভিবি বিক্রির নিলামে অংশ নেয়। কিন্তু সপ্তাহ না গড়াতেই খবর এল, ফার্স্ট সিটিজেনসই এসভিবি ব্যাংক কিনে নিতে চলেছে।

বিষয়টির সঙ্গে পরিচিত একজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাংক কেনার ক্ষেত্রে ফার্স্ট সিটিজেনস শুরু থেকে আগ্রহী ছিল। গতকাল রোববার এসভিবি কেনার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এফডিআইসি ও ফার্স্ট সিটিজেনসের মধ্যে।

ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, এফডিআইসি থেকে সিলিকন ভ্যালি ব্যাংক অধিগ্রহণ করার জন্য একটি চুক্তি করবে ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস।