
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকর ও ঘনিষ্ঠভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার বিষয়টিও গুরুত্ব পায়। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। সরকারের চলমান বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকর হবে বলেও বৈঠকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

