বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু-এর সম্মানে আয়োজিত ডিনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এটি কেবল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এই চুক্তি বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সহায়তা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়বে। তৈরি পোশাক, চামড়া, পাটসহ বিভিন্ন পণ্য অগ্রাধিকার পাবে। কোরিয়ার প্লাস্টিক পণ্য আসবে।
বাণিজ্য এক পক্ষের না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও কোরিয়া উভয় দেশ ৯৭ ভাগ পণ্য ও সেবা অগ্রাধিকার শুল্ক সুবিধা পাবে।




