LATEST
হামে আরও ৬ শিশুর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম দফায় সফল পরীক্ষামূলক উৎপাদন শেষে গ্রিড থেকে বিচ্ছিন্ন নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ এশিয়া মার্কেটিং ফেডারেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাজিদ মাহবুব ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
National

বালাগঞ্জে ৩৩ বছরের কর্মজীবন শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষকের বিদায়

বালাগঞ্জে ৩৩ বছরের কর্মজীবন শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষকের বিদায়

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শাহ মকসুদ-শাহ মনির উদ্দিন (রহ.) হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রাশিদের কর্মজীবন শেষে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৩৩ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তার হাতে দেড় লক্ষ টাকার আর্থিক সম্মানী, মূল্যবান উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সহকর্মীরা ছুটে আসেন। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। মাদ্রাসার প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে মাদ্রাসা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল হুদা জায়গীরদার। মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা জুয়েল আহমদ লতিফীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফয়ছল আহমদ, শিক্ষক খলিলুর রহমান, মিজারুল ইসলাম, মুজিবুর রহমান, মাদ্রাসার প্রাত্তন ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান খালিছাদার, সহসভাপতি শফিকুর রহমান, সাংবাদিক মো. আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ তৌরিছ আলী, ১০ শ্রেণির ছাত্রী রিমু বেগম, জবেদা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাংবাদিক রাকিব আহমদ, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল রহিম খান. জাহিদুল ইসলাম, মুজিবুর রহমান, ইশ্বরচন্দ বর্মন, আলমগীর হোসেন, মিজারুল ইসলাম, রফিক আহমদ, জাহানারা বেগম ও রাছনা খানম। অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন ৮ম শ্রেণির ছাত্র সাফওয়ান আহমদ ও শাহ তামিম আলী। শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন- প্রাক্তন ছাত্র শামছুল ইমলাম ও ৮ম শ্রেণির ছাত্র শেখ তাওহীদুর রহমান কাহাদ।

সংর্ধিত শিক্ষক আব্দুর রাশিদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার লংপুর গ্রামের বাসিন্দা। বিদায়ী অনুষ্ঠানে কান্নাভেজা চোখে তিনি বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। আমার জন্য সবাই দোয়া করবেন।

আব্দুর রাশিদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, তিনি খুবই নরম হৃদয়ের একজন মানুষ। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে অন্যান্য শিক্ষকরা অনেক কিছু শিখেছেন। তার শূন্যতা কখনই পূরণ হবার নয়

More in National

View all

Latest news